শিক্ষকতার অভিজ্ঞতা ৪ বছর, ইংলিশ ও বাংলা মিডিয়াম উভয় পড়ানোর অভিজ্ঞতা আছে। যেসব শিক্ষার্থীকে পড়িয়েছি এবং পড়াই তাদের রেজাল্ট আগের তুলনায় যথাসম্ভব ভালো হয়েছে। শিক্ষার্থীর দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে সহজভাবে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করি। শিক্ষার্থীর বেসিক শক্ত করা, নিয়মিত অনুশীলন করানো এবং পরীক্ষার ভালো প্রস্তুতি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এছাড়াও শিক্ষার্থীদের হাতের লেখার উপর ও গুরুত্ব দেই। ধৈর্য সহকারে পড়াই এবং অভিভাবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি।